
ডাকবেলা বিশেষ প্রতিনিধি
মাসুদ রানা, গাজীপুর জেলা।
—————————————————
২৫ সেপ্টেম্বর – ২০২৪ ইং
জয়দেবপুর থানা কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা কলেজ মাঠে, জঙ্গিবাদ, মাদক ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে গতকাল অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব আব্দুল হালিম শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, ভালো ঘর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব মোঃ শাহাবউদ্দিন, আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির কোষাধক্ষ্য জনাব মোঃ ইসলাম উদ্দিন,
ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল আমিন মাস্টার, গাজীপুর সদর উপজেলা বিএনপির কোষাধক্ষ জনাব মোঃ আবু সায়েম মোল্লা, ভাঙ্গড় ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ শরীফুল ইসলাম শরীফ, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দলের জনাব মোঃ ফখরুল ইসলাম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা জনাব মোঃ হাজী মোস্তফা শেখ। আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা জাসাস এর আহবায়ক সদস্য জনাব মোঃ সাদ্দাম হোসেন, জনাব মোঃ নাজমুল হোসেন, আরো উপস্থিত ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল এর ২ নং ওয়ার্ডের যুবদল সভাপতি জনাব মোঃ রুবেল খান, আহবায়ক সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম শিবলু, জনাব মোঃ সুমন মাহমুদ।
বিট-পুলিশিং সমাবেশে আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মোঃ নুরুল ইসলাম বিএসসি, অনুষ্ঠানে আরো অন্যান্য রাজনীতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অত্র অঞ্চলের আইন-শৃঙ্খলা সম্পর্কে তাদের গঠনমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনাব মোঃ রিজভী আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জানমাল নিরাপত্তার জন্য এবং মাদক ইভটিজিং, নারী নির্যাতন এসব প্রতিরোধ করার লক্ষ্যে পুলিশের সাথে মিলেমিশে কাঁধে কাঁধে রেখে কাজ করার অঙ্গীকার করেন। বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন বিগত সময়ে বাংলাদেশের পুলিশকে রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং জনগণের উপর অত্যন্ত নগ্ন ভাবে পুলিশকে লেলিয়ে দেয়া হয়েছে। বিগত আওয়ামী সরকার পুলিশকে তাদের নিজ দলের স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করেছেন।
ভাওয়ালগড় ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বলেন, যে পুলিশ অন্যায় ভাবে নিজের ছেলেকে না পেয়ে বাপকে ধরে নিয়ে গেছে এবং হয়রানি করেছে সেই পুলিশ আর দেখতে চাই না। আজকের যে পুলিশ এই পুলিশ হবে জনতার পুলিশ । এই পুলিশকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য। তিনি আরো বলেন বিগত সময়ে যারা বিট পুলিশিং সমাবেশ করেছেন, তারাই আবার অনেকে মাদক ব্যবসার সাথে জড়িত থেকেছে আমরা সেসব জানি। অনুষ্ঠানে প্রধান অতিথি জয়দেবপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব মোঃ হালিম শেখ বলেন,
পার্টনারশিপে কাজ করুন। যেকোনো অপরাধমূলক কাজের জন্য তথ্য দিন এবং সেবা নিন। আত্মহত্যা বেড়ে গেছে, পরিবারের সদস্যদের কে মোটিভেশন করুন, ছেলেদেরকে মোটিভেশন করুন। পরিবার থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করুন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজের যেকোনো অপরাধ দূর করা সম্ভব। আইন প্রয়োগ করে সাজা দিয়ে কাউকে মোটিভেশন করা সম্ভব নয়। আইন দিয়ে সাজা দিতে দিতে একসময় দেখবেন সমাজের সবাই অপরাধী হয়ে গেছে। তাই তাদেরকে পরিবার থেকেই নৈতিক শিক্ষা প্রদান করুন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, আমি যতদিন এই থানায় আছি আপনারা কেউ জুয়া, মাদকের ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ করবেন না। তাতে আমি খুশি থাকবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সর্বোপরি অনুষ্ঠানে বক্তারা দেশের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ জনতার হয়ে জনতার পুলিশ হয়ে, যেন কাজ করতে পারে সেই লক্ষ্যে সবাই সবাইকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।