
*রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
*
বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না, সেইসাথে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের দিবা স্বপ্নও কারো পূরণ হবে না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহীতে মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের চাওয়া উচিত কে আসছে নতুন নেতৃত্বে তা নয়, বরং চাওয়া হওয়া উচিত কেমন হবে নেতৃত্ব। আমরা এমন নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব জাতির জনকের আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে নিতে চাই। এমন নেতৃত্ব না হলে আমাদের যে সামনে চ্যালেঞ্জ তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।
আমাদের নিজেদের মধ্যে গ্রুপিং না করে বরং আমাদের উচিত হবে আসল শক্রদের মোকাবেলা করার। আমারা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্ব আগামীর কঠিন সময় পার করার সঠিক নেতৃত্ব দিতে পারবে।
এসময় যুবলীগের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার যেসকল উন্নয়ন করেছে আপনাদের তালিকা ভুক্ত করো জনগণের কাছে প্রচার করতে হবে। ভোটারদের ভোটকেন্দ্র নিয়ে আসতে হবে আপনাদের। যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন তাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।
তিনি বলেন, যখন এদেশের মানুষ একটু সুখ দেখতে শুরু করেছে, তখন একটি দল অবৈধ ভাবে ক্ষমতায় আসতে উঠেপড়ে লেগেছে। এমন সময় সুবিধাবাদি রাজনৈতিক দল ক্ষমতায় আসতে মেতে উঠেছে।
আগামী দিনে কোন অনির্বাচিত সরকার এই যুবসমাজ মেনে নেবে না। যুবলীগ তা প্রতিহত করবে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে মহানগরীর হযরত শাহ মখদুম রুপোশ (রহ) হঈদের পাশের রাস্তায় শিমুল তলায় এ সম্মেলন শুরু হয়। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ পায়রা ও বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন।
তিন বছরের জন্য জেলা ও মহানগরের যোগ্য প্রার্থীর কাঁধে তুলে দেওয়া হবে নতুন নেতৃত্ব।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ খায়রুজ্জামান লিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এসম কামাল। আরো উপস্থিত আছেন মাইনুল ইসলাম নিখিল,যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দ্বিতীয়বারের মতো রমজান আলীকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।