
হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি) যশোর
যশোর জেলা কেশবপুর উপজেলার বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান এর পদত্যাগের জন্য সংবাদ সম্মেলন করেছে ওই মাদ্রাসার সাধারণ শিক্ষাথীরা।
আজ মঙ্গলবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাহারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা একটি লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তারা অধ্যক্ষর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি কথা তুলে ধরেন।
লিখিত বক্তব্য তারা বলেন বিগত সরকারের আমলে অধ্যক্ষ প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত ছিলেন।
তাই যত দ্রুত সম্ভব অধ্যক্ষর পদত্যাগ করতে হবে।না হলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামবে।