
কেশবপুরে জলাবদ্ধতায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি) যশোর
যশোর জেলাই কেশবপুর উপজেলা য় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়।
কেশবপর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের
পরচক্রা গ্রাম নিবাসী হুমায়ুন মোড়লের শিশু কন্যা তাসকিয়া মুন্নি(৬)রাতে ঘরে খাটের উপর ঘুমিয়ে ছিল। রাত এগারো টার দিকে একটি বিষাক্ত সাপ শিশুটিকে দংশন করে।
শিশুটি যন্ত্রণায় যখন চিৎকার দেয় তখন তার পিতা মাতা ঘরে এসে দেখে শিশটির পায়ে সাপে দংশনের দাগ। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শিশুটির মৃত্যুেতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়।পরচক্রা গ্রামটি পানিতে তলিয়ে যাওয়ায়।উচু স্থানে বিষাক্ত সাপের আনাগোনা দেখা যাচ্ছে এতে করে গ্রামের সকল লোক সাপের আতঙ্কে দিন
কাটাচ্ছে।