
মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কালবেলা ও যুগান্তর প্রতিনিধি সাংবাদিক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উস্থি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২(অক্টোবর) দুপুর ২টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।
চাঁদাবাজ সাংবাদিক তফাজ্জল হোসেনের , বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে, বক্তারা বলেন, সে টাকার বিনিময়ে অসত্য ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যার কোন প্রমাণ তার কাছে নাই, সে বিগত স্বৈরশাসক হাসিনা দোসর। সে স্বৈরাচার পতনের পর বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন গুজব ও প্রভাকান্ড ছড়াচ্ছে। আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আব্দুল বারী চন্দন সাবেক সাংগঠিক সম্পাদক উস্থি ইউনিয়ন বিএনপি, নয়ন সরকার, কৃষক দল উস্থি ইউনিয়ন, কবির সরকার সদস্য স্বেচ্ছাসেবক দল পাগলা থানা, সাবেক ইউনিয়ন ২ নং ওয়ার্ড মেম্মার নিপুল, সাদ্দাম হোসেন স্বেচ্ছাসেবক দল পাগলা থানা।
সাব্বির আহমেদ খান পাগলা থানা ছাত্রদল।
সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভের ছবি