
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়ন ও পাটিকাবাড়ী ইউনিয়নের কিছু অংশ জুড়ে চাঁপাইগাছি নান দিয়ার বিল আছে, এ বিল প্রায় ৭০০ একর জমিতে অবস্থিত।
অদ্য ইং-১১/১০/২০২৪ তারিখ রাত অনুমান ১২.১০ ঘটিকায় চাঁপাইগাছি নান দিয়ার বিলে জলাশয় লীজ নেওয়া ও ১ম পক্ষ ১। মোঃ মোক্তার আলী (৪০), পিতা তমসের আলী, আঃ সালাম (৫০), পিতা আঃ মালেক উভয় সাং মাজপাড়া, ৩। মোঃ আবেদ আলী (৩৫), পিতা আঃ জলিল, সাং – উদয়পুর, সর্বথানা ইবি,কুষ্টিয়াসহ ৫/৬ জন নিয়ে বিলে টহল দেওয়ার সময় দেখতে পায় টানা জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে।
২য় পক্ষ ১। মোঃ কোবাদ আলী(৫০), পিতা মৃত বিশারত আলী ২। আমিরুল আলী (৫৫), পিতা মৃত উন্মাদ,৩। জিয়াউর রহমান (৪০),পিতা মৃত উন্মাদ,৪।মোঃ সলোক (৩০),পিতা আমিরুল, ৫। বিল্বপ (২৮), ৬।মনিরুল (৩০),পিতা মক্কেল,৭। রবিউল (৩৫),পিতা সানোয়ার, ৮।আমিরুল(৪৫),পিতা- উম্বাদ (৪০), পিতা- সর্ব সাং-মাজপাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদের মধ্যে বিলের ধারেই মারামারি হয়, মারামারিতে উভয় পক্ষেরা আহত হয় এবং ১ম পক্ষের আবেদ এর কাছে ১টি পাইপগান ও গুলি ছিল, ঘটনাস্থলে ২টি গুলি ছুড়ে। ঘটনাস্থলে উভয় পক্ষেই আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে গুলি লেগে গুরুতর আহত হয় জিয়াউর রহমান (৪০),পিতা মৃত উন্মাদ (এর বুকে ১টি গুলি লেগেছে) সে কুষ্টিয়া হাসপাতাল থেকে রেফার্ড নিয়ে ঢাকা সরকারি পিজি হাসপাতালে ভর্তি আছে। ঘটনায় কেহ মারা যায় নাই। বর্তমানে এখানে পুলিশ রয়েছে।
উভয় পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় মারামারি সহ খুন হতে পারে।