
স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
ইংল্যান্ড কমনওয়েলথ আয়োজিত কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড জিতেছে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র শিক্ষার্থী সালমান মাহদী ছামিন।
আজ শনিবার (১২ অক্টোবর) অপরাহ্ণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী সালমান মাহদীকে সার্টিফিকেট প্রদান করেন। এসময় এ অনন্য অর্জনে পুলিশ কমিশনার মহোদয় শিক্ষার্থী সালমান মাহদীসহ সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব সরকার ওমর ফারুক এবং সালমান মাহদীর বাবা ও মা।