
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক স্থানে, রাস্তার উপর গাছ ফেলে ডাকাতি। ইং-১২/১০/২০২৪ তারিখ রাত আনুমানিক
০২.৩০ মিনিটের সময় ইবি থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়ন এর শান্তিডাঙ্গা গ্রামস্থ শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক স্থানে মহাসড়কের উপর একদল ডাকাত,গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি করে।
ট্রাক দাঁড়ানো দেখে ময়মনসিংহ হতে ফিরে আসা শামিম পরিবহন যাত্রীবাহী (বাস), ট্রাক ওভারটেক করে বাসটি ১৪ মাইলে এসে দাড়ালে ডাকাত দল উক্ত বাসে ওঠার চেষ্টা করলে বাসের ডাইভার মোঃ মোশাররফ হোসেন, পিতা অজ্ঞাত, সাং বারহাট্টা, নেত্রকোনা, ডাকাত দলকে বাধা দিলে, তাকে চাকু দিয়ে পোচ মারে।
তার ডান হতের কব্জি কেটে গেলে দরজা খুলে দেয়, ডাকাত দল বাসে প্রবেশ করে কয়েকজন যাত্রীর নিকট হতে ৪/৫ টি ম্যানি ব্যাগ ও ৩/৪ মোবাইল ফোন ছিনিয়ে নিতে থাকে এমন সময় ইবি থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসতেই গাড়ির হরেন বাজানোর সংবাদ পেয়ে ডাকাত দল ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।
পরে গাড়িতে থাকা হেলপার গাড়ি চালিয়ে খুলানার উদ্দেশ্য রওনা দেয়, আহত ড্রাইভার অন্য ট্রাকযোগে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য যায়,জানাযায় গাড়ীতে থাকা সকল যাত্রী অক্ষত অবস্থায় আছে। ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে।