
হাফিজুর রহমান (ক্রাইম প্রতিনিধি)যশোর
যশোরের কেশবপুর পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস। এ সময় তিনি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
গতকাল শনিবার ( ১২ অক্টোবর) সন্ধ্যায় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার কেশবপুর কেন্দ্রীয় পূজা মন্ডপ, হরিতলা সম্প্রতি মন্দির পূজা মন্ডপ, বাবুর বাড়ি পূজা মন্ডপ ও শ্রীগঞ্জ মন্দির পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারণের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা বিল্লাল হোসেন, সবুর শওকত সিয়াম, নয়ন হোসেন, সুজন রহমান, শেখ শাহাজান, সাদ্দাম হোসেন, ইকবাল হোসেন, ছাত্রদল নেতা আশিকুর রহমান প্রমুখসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।