
হাফিজুর (যশোর):যশোরের কেশবপুরে চাদার টাকা না পেয়ে মাছের ঘেরের মালিকের উপর হামলা, ভাঙচুর লুটপাট এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে মধ্যকুল কালিতলা নামক স্থানে ওই মানববন্ধন করা হয়।বন্ধনে কেশবপুর মনিরামপুরের শত শত নারী-পুরুষ ওই ঘের মালিকের উপর হামলা কারীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাই।না উল্লেখ করে কেশবপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী সুলতান মোড়ল। অভিযোগ ও ঘের মালিক সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় উপজেলা মধ্যকুল কালীতলা নামক এলাকায়, রানা মৎস্য খামার নামের প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল এসে চাঁদা দাবি করে। আদা দিতে অস্বীকার করায় গের মালিক সুলতান মোড়ল (৫০)তার ছেলে সোয়েব আক্তার রনি(২১)কে মারপিটসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়।এ বিষয়ে গের মালিকের ছেলে শোয়েব আক্তার রনি কেশবপুর উপজেলার পাশে মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের রিপন মোল্লা, শাহিন মোল্লা, ফারুক মোল্লা মশিয়ার মোল্লা ও মুক্তাদিরের লিখিত অভিযোগ করেছে। মানববন্ধনে বক্তৃতা করেন শোয়েব আক্তার রনি সোহেল রানা নাসিমা প্রমুখ। বন্ধনে বক্তারা বলেন প্রায় 20 বছর সুলতান মোড়ল মাছের ঘেরটি পরিচালনা করে আসছে।একদল দুর্বৃত্ত ঘিরে এসে তাদেরকে মারধর করে মাছ বিক্রির প্রায় ৯ লাখ টাকা লুট করে।পরে সিসিটিভির ফুটেজ দেখে পাঁচজনকে চিনে সনাক্ত করে, এবং থানায় লিখিত অভিযোগ করে।এ ঘটনার পরে আমাদের জীবন নিয়ে আমরা শঙ্কিত আছি।দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ঘের মালিক সুলতান মোড়ল বলেন গত ১৫ দিন যাবত তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছে।চাঁদা দিতে অস্বীকার করাই তারা লুটপাট চালায়। এ ঘটনার পরে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার জন্য এলাকাবাসী দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ওসি জহুরুল আলম বলেন অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।