
হাফিজুর(যশোর):
সাতক্ষীরার কলারোয়া উপজেলাই সরকারি জমির উপর ভবন নির্মাণ করছে এক ব্যাক্তি। রাস্তার পাশে সরকারি ড্রেন বরাবর দেয়াল তুলে প্রথম ও দ্বিতীয় তলার ছাদের অংশ রাস্তার উপর সরকারি জায়গায় চার থেকে পাঁচ ফুট অতিরিক্ত জমি জবরদখল করার অভিযোগ উঠেছে।
কলারোয়ার সরকারি কলেজের পূর্ব পাশে পুরাতন খাদ্য গোডাউন রোডে প্রফেসর আবু নসেরের বাড়ির উত্তর পাশে ওই ভবন নির্মাণ করছেন শেখ আলমগীর নামের এক ব্যাক্তি।
সেখানে দেখা গেছে, খাদ্য গোডাউনের পাশ থেকে একটি ড্রেন বেত্রাবতী নদীতে গিয়ে মিশেছে।ওই ড্রেন বরাবর কোন জায়গা না রেখে নতুন দুই তলা ভবন নির্মাণ করছেন, কাপড় ব্যাবসায়ী শেখ আলমগীর হোসেন।পৌরসভার ভিতরে রাস্তার পাশে দেড় থেকে তিন ফুট জায়গা ছেড়ে দিয়ে ভবন নির্মাণের নিয়ম থাকলেও সেটার কোন তোয়াক্কা করেননি তিনি।পরবর্তীতে ওই ভবনের প্রথম তলার ছাদ দুই থেকে তিন ফুট বাড়িয়ে নেওয়া হয়েছে,সেটা সম্পূর্ণ সরকারি রাস্তার উপর পড়েছে।সেই বড়ানো অংশে দ্বিতীয় তলার রুম তৈরি করা হচ্ছে।
বিষয়টি পৌরসভার কতৃপক্ষকে জানালে পৌরসভার কর্মরত ইমরান হোসেন সরেজমিনে এসে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে ভবন মালিককে কাগজপত্ত নিয়ে পৌরসভায় যেতে বলেন।দুই তিন দিন কাজ বন্ধ ছিল কিন্তু কি একটা অদৃশ্য শক্তির কারণে দুই তলার সরকরি জায়গার উপর ভবন নির্মাণ করা হচ্ছে।এমনকি ওই দুই তিন ফুট ছাদের জায়গা বাদেও অতিরিক্ত আরও দুই তিন ফুট জায়গা দখল করে ডিজাইন ছাদ,কুর্নিশ ঝুল বারান্দা ও সানসেট বাড়িয়ে ঢালাই দেওয়া হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনকে জানালে তিনি কোন জবাব দেননি।এদিকে ওই ভবনের পূর্বপাশে বাসিন্দা পাঁচু গোপাল ভট্টাচার্যের জমির সিমানার মধ্যো দুই তিন ফুট জায়গা দখল করে দুই তলার ছাদ কুর্নিশ,ও ঝুল বারান্দা বানানো হয়েছে।এতে প্রতিবেশীদের মধ্যো বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।তারা বিষয়টি অনতিবিলম্বে পৌরসভার কর্তপক্ষের দৃষ্টি কামনা করেছে।
এদিকে পৌরসভার কর্তপক্ষ ইমরান হোসেনকে মুটো ফোনে পাওয়া যায়নি।
পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ জানান আপনারা লিখিত অভিযোগ দেন।আমি বিষয়টি খতিয়ে দেখব।