
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও রাজশাহী ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরী পন্য সুলভে বিক্রির জন্য আজ শুক্রবার (১৮ অক্টোবর) পুনাক শোরুম এর উদ্বোধন করা হয় ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস গেইটের সামনে পদ্মা নদীর তীর সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত পুনাক শোরুম এর উদ্বোধন করেন আরএমপি পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী। এসময় পুলিশ কমিশনার মোহাম্মাদ আবু সুফিয়ান, পুনাক সহ সভানেত্রী ফাহমিদা নাহার, সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফ এবং আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুনাক পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন ।
পুনাক বিক্রয় কেন্দ্রে পুনাক পরিবারের সদস্য ও রাজশাহী উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য ও হোমমেড খাবারসহ অন্যান্য পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে ।