
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
গতকাল ১৭ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় অজ্ঞাতনামা ঐ ব্যক্তি
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় ঐ ব্যক্তি মৃত্যুবরণ করেন। মৃত ওই লোকটির লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। মৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে যদি কেউ শনাক্ত করতে পারেন তাহলে নিম্নোক্ত ঠিকানা ও ফোন নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
অফিসার ইনচার্জ বোয়ালিয়া থানা : ০১৩২০-০৬১৪৯৯, আরএমপি তথ্য ও সেবা কেন্দ্র : ০১৩২০-০৬৩৯৯৯ ও আরএমপি কন্ট্রোল রুম: ০১৩২০-০৬৩৯৯৮।