
সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে তিন দোকানে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার কালিয়াকৈর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চলমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত মূল্যে বিক্রি করায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ। ফলে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে উপজেলার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অভিযান চালিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে তিন দোকানদারকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে হরেকৃষ্ণ সাহাকে ৫ হাজার টাকা, প্রদীপ সাহাকে ২ হাজার টাকা , মনতোষ পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওই ভূমি অফিসের নাজির আতিকুর ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রিট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে তিন দোকানীকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৭,৩৮,৫২ ধারায় তাদের জরিমানা করা হয়।