
হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি)
ফলজ,বনজও ওষধি গাছসহ নানা প্রজাতির গাছ ছিল সারি সারি।এই গাছ নেওয়ার জন্য কোন টাকার প্রয়োজন নেই।দিতে শুধু হবে প্লাস্টিকের বজ্য।নিজ রুমে বা ব্যাগে অব্যবহারিত প্লাস্টিকের বোতল দিলেই গাছ পাবেন শিক্ষার্থীরা।অনেকেই আশেপাশের বজ্য প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট কুঁড়িয়ে এনে নিচ্ছে গাছ।
মঙ্গলবার (২২অক্টোবর)সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেখা গেছে এমন চিত্র।
পরিবেশ রক্ষার্থে ও প্লাস্টিকের ব্যাবহার কমাতে জনসচেতনতা সৃষ্টিতে বেলা বরোটায় বালিকা বিদ্যালয়টিতে দাতা সংস্থা, সেভ দ্যা চিলড্রেন ও উত্তরণের সহযোগিতায় এই ব্যাতিক্রমি আয়োজন করে জলবায়ু পরিবর্তনে ঝুকিরোধে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ আ্যাডাপটেশন ফোরাম সাতক্ষীরা’।
এই আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে।অনেক শিক্ষার্থী নিজের হলরুমে জমে থাকা প্লাস্টিকের বোতল নিয়ে এসেছে গাছ নেওয়ার জন্য।এ ছাড়া বিদ্যালয়ে আশে পাশে সাধারণ মানুষ ও আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে গাছ নিতে দেখা যায়।
ইয়ুথ আ্যাডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান,বর্তমান দেশের তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে,জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে।নানা অজুহাতে গাছপালা কেঁটে ফেলার জন্য বাঁড়ছে তাপমাত্রা। আমরা শিক্ষার্থীদের বলে দিয়েছিলাম বাড়িতে বা বাড়ির আশে পাশে প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট নিয়ে আসার জন্য।শিক্ষার্থীরা প্লাস্টিকের বজ্য নিয়ে এসে তার পরিবর্তে গাছ নিয়ে গেছে।আমরা জেলার চারটি শিক্ষা প্রতিষ্টানে ৫০০টি বনজ, ফলজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছ বিতরণ করেছি।ধীরে ধীরে এই কার্যক্রম অন্য প্রতিষ্ঠানে চালানো হবে বলে তিনি জানান।