
হাফিজুর রহমান (বিশেষ প্রতিনিধি)যশোর
যশোরের কেশবপুরে হিজলডাঙ্গা মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ ফিরে ফ্লাইট মাসুদের ছোট(সেজ ভাই)ইজ্ঞিঃজাহিদ হোসেন।
যশোর-৬কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম সাখায়াত হোসেন তার বড় ছেলে ফ্লাইট মাসুদ হোসেন একটি বিমান দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন।তার স্মৃতি ধরে রাখতে সাখায়াত হোসেন ছেলের নামে শহীদ ফ্লাইট মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠা লগ্ন থেকে ওই কলেজের সভাপতি ছিলেন শহীদ মাসুদের ছেলে মাঃসাখায়াত হোসেন,কিন্তু ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে,তাকে সভাপতি পদ থেকে সরিয়ে জোর করে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব সভাপতি হন।পরবর্তীতে ১৬ বছর ধরে আওয়ামীলীগমনা লোক জোর করে সভাপতির পদে বসে।তারা ওই কলেজে নিয়োগ বাণিজ্য কলেজের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম করেছে বলে জানা গেছে।
গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের পর বর্তমান সরকার সব স্কুল কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। যার কারণে এই পদে কলেজের প্রতিষ্ঠা মাঃ সাখায়াত হোসেনের সেজ ছেলে ও শহীদ ফ্লাইট মাসুদের ছোট ভাই এই ইজ্ঞিঃজাহিদ হোসেন এই কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইজ্ঞিঃজাহিদ বলেন আমার বাবার হাতে গড়া বড় ভাইয়ের নামের স্মৃতি বিজড়িত কলেজের গত ১৬ বছরের কোন উন্নতি হয়নি।আমাদের পরিবার কে এই কলেজে কোন ভাব কাজ করতে দেয়নি।আমি যেহেতু সভাপতি নির্বাচিত হয়েছি,সেহেতু আমি এখন থেকে এই কলেজের উন্নতি প্রকল্পে কাজ করবো।যেটা আমার বাবার খুব ইচ্ছা ছিল। সেটা আমার বাবাকে করতে দেয়নি,তাই এই কলেজ নিয়ে আমার বাবার যে স্বপ্ন ছিলো সেটা আমি কাজের মাধ্যমে পূরণ করবো।