যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বনগাহ গ্রামের বাসিন্দা গাইদগাছি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আওয়াল ( ৯ ) সহপাঠীর সাথে খেলাধুলার সময় আবুল মোল্লার ধানক্ষেতে বল যায়। সেই বল আওয়াল (৯) আনতে গেলে ধানক্ষেত থেকে ধরে এনে আবুল মোল্লা দড়ি দিয়ে গাছে বেঁধে বাশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে বলে, আওয়ালের মা বাদী হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।