
সানজিদা রুমা : গাজীপুরের টঙ্গী টিএনটি মাঠে, তিন সহস্রাধিক শীতার্ত
মানুষের মাঝে বিএনপির শীতবস্ত বিতরন টিএণ্ডটি মাঠে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তিন সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। গাজীপুর মহানগর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক টঙ্গী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য দেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর বিএনপির বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল ভূইয়া, বিএনপি নেতা আলী আহমেদ টুকু, মাহবুবুল আলম, শ্রমিক নেতা মোসলেম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার বক্তব্যে বলেন, শেখ হাসিনার পুতুল সরকার আমাদেরকে ভারতের সেবাদাসে পরিণত করেছি। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব সংঘটিত না হলে বাংলাদেশ ভারতের পেটে চলে যেত। আজকে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে আমরা হাজির হতে পারতাম না।