
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে
আজ ৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১টায়
এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ।
তিনি উপস্থিত সকলকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আরএমপির সকল সদস্যের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও একতা বজায় রাখার আহ্বান জানান।
পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।