
সোলায়মান,স্টাফ রির্পোটারঃ
রাজধানীর জামেউল উলুম মাদ্রাসায় ((মিরপুর -১৪, পুলিশ ব্যাটালিয়ান) শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে এক্স স্টুডেন্টস্ এসোসিয়েশন মুসলিম মডার্ন একাডেমি। শনিবার রাতে ( ৮ জানুয়ারি ২০২২) সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ঈসমাইল হোসেন (ব্যাচ-৭৪) এবং ক্বারী মোঃ জাহাঙ্গীর হোসেন মাদ্রাসার হিফয বিভাগে অধ্যায়নরত ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় এক্স স্টুডেন্টস্ এসোসিয়েশন মুসলিম মডার্ন একাডেমির সদস্য সচিব মোহাম্মদ সোলায়মান আনোয়ার ও যুগ্ম আহবায়ক মোঃ ফয়সল উদ্দিনসহ সেচ্ছাসেবক সিফাত, রাকিব আরও অনেকে উপস্থিত ছিলেন।