
স্টাফ রিপোর্টার
মো:হামিদুর রহমান
বগুড়া শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নে দৈনিক ডাকবেলা সাংবাদিক মো: হামিদুর রহমানের নিজ উদ্যোগে ১৬০০পিস তাল বিজ রোপন করে। ১০/১০/২০২৪/ এবং ১১/১০/২০২৪ এই কার্যক্রম করা হয়।
এখানে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম (উপসহকারী কৃষি কর্মকর্তা) । উপজেলা যুবনেতা ফরহাদ হোসেন শেরপুর উপজেলা ছাত্র নেতা আসাদুজ্জামান গাড্ডু শেরপুর উপজেলা ছাত্রনেতা ইবরাহীম যুবনেতা এনামুল সহ আরো উপস্থিত ছিলো যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।
কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান দৈনিক ডাকবেলা সাংবাদিক হামিদুর রহমানকে এই তাল বিজ রোপনের জন্য আমরা সাধুবাদ জানাই কেননা আসলে এরকম উদ্যোক্তা পাওয়া খুবই কঠিন যারা এ ধরনের কার্যক্রম করবে তাদের সবাইকে আমাদের উপজেলা ডিপার্টমেন্ট ফান্ড থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
এবং যুবনেতা ফরহাদ হোসেন জানান: দৈনিক ডাক বেলা সাংবাদিক হামিদুর রহমান তার নিজ উদ্যোগে যে কাজ করেছে আমরা উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং এই কাজ এখানেই থেমে থাকবে না আমরা উপজেলা আমরা উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এরকম তাল বিজ কার্যক্রম শুরু করব। যা আমাদের শেরপুর উপজেলা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।।
দৈনিক ডাক বেলা সাংবাদিক হামিদুর রহমান জানান: তাল বিজ রোপণে প্রাকৃতিক বজ্রপাত থেকে যেমন রক্ষা করবে তেমনি অক্সিজেনের ঘাটতি পূরণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। যা আমাদের জীবন মানে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় অতএব আমার এই কার্যক্রম চালু থাকবে ভবিষ্যতে আশা আছে আমি ৫০,০০০ তাল বিজ রোপন করবো ইনশাআল্লাহ
এখানে আরো অনেক নেতাকর্মী তাদের নিজের ব্যক্তিগত মতামত করে বলেন আমরা সবাই মিলে এই কার্যক্রম চালু রাখবো।