
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।
অনুষ্ঠানে ইউআরডিও বলেন ১৯৭৩সালে কালিযাকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ঘঠন করা হয় এবং অদ্য সময় পর্যন্ত এই উপজেলার সমতি পরিচালিত হয়ে আসছে। উপজেলার প্রত্যেকটি সমবায় সমিতির সদস্যরা আরডিও অফিস থেকে লোন নিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সদস্যরা যাতে তাদের কার্যক্রম ভাল ভাবে চালাতে পারে তার জন্য আমাদের এখান থেকে প্রতিবছর সমিতির সদস্যদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সমিতির অধিকাংশ সদস্যরা লেঅন নিয়ে লোন পরিশোধ করে আসছে আবার অনৈকে লোন না নিয়ে শুধু সঞ্চয় জমা করছে। উপজেলার বিভিন্ন এলাকার সমিতির যে সকল সভাপতি ,সাধারন সম্পাদক ও সদস্যরা পল্লী উন্নয়ন অফিস থেকে লোন নিয়ে ভাল কাজ করেছে তাদেরকে উৎসাহ উদ্বীপনা বাড়ানোর জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। এবারও তাদেরকে পুরস্কার প্রদান হয়।
কালিয়াকৈর ইউসিসি’র ব্যবস্থাপনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দানিছুর রহমানের সভপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন মোল্লার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, টংগী ইউসিসি’র চেয়ারম্যান এমআর বাবুল আহাম্মেদ, লতিফপুর সমাবায় সমিতির সভাপতি মোসা ফরিদা বেগম, গাজীপুর জেলা জাসাসের সভাপতি এরশাদুল আলম গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক হযরত আলী মিলন, এছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিনসহ অন্যান্যরা ।