
কালিয়াকৈর রেঞ্জ অফিস থেকে ১২টি অস্ত্রসহ ৮২৪ রাউন্ড গুলি লুট
সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের চন্দ্রা রেঞ্জ অফিস ও চন্দ্রা বিট অফিস থেকে অস্ত্রসহ গুলি লুটের ঘটনা ঘটেছে। রোববার বেলা আড়াইটার টার দিকে এঘটনা ঘটে। ঘটনার ৪দিন অতিবাহিত হলেও কালিয়াকৈর থানায় বন বিভাগের পক্ষ থেকে অস্ত্র লোটের বিষয়ে কোন অভিযোগ দায়ের করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম।
চন্দ্রা রেঞ্জ অফিস কর্মকর্তা মনিরুল ইসলাম জানান বেলা রোববার বেলা আড়াইটার দিকে একদল জনতা চন্দ্রা রেঞ্জ ও বিট অফিসে প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা অফিসের ভিতরে ঢোকে অফিসের আসবাবপত্রসহ কাগজপত্রে বাইড়ে ছুড়েফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং অফিসে বনরক্ষীদের জন্য ব্যবহৃত ৪টি শটগান ও ৮টি চাইনজ রাইফেলসহ মোট ১২টি আগ্নেয়াস্ত্রসহ ৮২৪ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়় এবং এসময় অফিসে থাকা দায়ীত্বে থাকা বনরক্ষিরা আতœরক্ষার্থে দৌড়ে বনের ভিতর পালিয়ে যায়। এছাড়াও জনতা অফিসের ব্যবহৃত একটি গাড়ী ও ৫টি মোটর সাইকেলে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয় । তবে তিনি উল্লেখ করেন গুরুত্বপুর্ন বিষয়়টি কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ এবং কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিমসহ তার উধ্বর্তন কর্তৃপক্ষদের জানানো হলেও কোন থানায় পুলিশ না থাকায় কোন লিখিত অভিযোগ দায়ের করতে না পারায় ওই কর্মকর্তা হতাশা প্রকাশ করেন। চন্দ্রা রেঞ্জ অফিস থেকে অস্ত্র লুট হওয়ার বিষয়ে বিভাগীয় বনকর্মতা বশির আল মামুনের কাছে হোয়াটস্এ্যাপে জানতে চাইলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করেননি। এব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানায় অস্ত্র লোটের বিষয়টি রেঞ্জ কর্মকর্তা আমাকে জানিয়েছে এবং আমি রেঞ্জ কর্মকর্তাকে আইগত ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।