
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি।
দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে উৎপাদন ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) প্রথম ও অন্যতম বৃহৎ প্রযুক্তি-উদ্যোক্তা অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত এই পার্কে ইতোমধ্যে বহু স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি বিনিয়োগ করেছে। অত্যাধুনিক অবকাঠামো, প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধা, উন্নত সংযোগ ব্যবস্থা এবং ম্যানুফ্যাকচারিং-সমর্থিত পরিবেশের কারণে এটি এখন দেশের প্রযুক্তি শিল্পের জন্য একটি কৌশলগত বিনিয়োগকেন্দ্রে পরিণত হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং ও অটোমেশনসহ চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিল্প স্থাপনে পার্কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্কে মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের কমার্শিয়াল অপারেশন ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। অনুষ্ঠানে বলেন অতিথি বলেন, কালিয়াকৈর হাই-টেক পার্ক এখন দেশের প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং খাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং নতুন নতুন বিনিয়োগ দেশের অর্থনীতিকে সক্ষমতার নতুন স্তরে উন্নীত করবে।
অনুষ্ঠানে প্রথমে স্মার্ট হাই-টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের কমার্শিয়াল অপারেশন কার্যক্রম উদ্বোধন করা হয় । প্রতিষ্ঠানটি কালিয়াকৈর হাই-টেক পার্কের বøক-০৬, প্লট-০৬-এ ২ একর জমিতে নির্মিত অত্যাধুনিক উৎপাদন অবকাঠামোতে এখন থেকে বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করবে। প্রায় ১২০ কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে স্মার্টফোনের বিভিন্ন কম্পোনেন্ট অ্যাসেম্বলি, টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোলের জন্য সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম ধাপে ৮০০ থেকে ১০০০ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে। ভবিষ্যতে ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, নেটওয়ার্কিং সরঞ্জাম, স্পিকার এবং ক্যামেরাসহ আরও বিস্তৃত ইলেকট্রনিক্স উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদিত পণ্যের একটি অংশ আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরুর ঘোষণা দেয়া হয় হেভেন্স লাইট প্রাইভেট লিমিটেডের। প্রতিষ্ঠানটি বøক-০৬, প্লট-১১-এ প্রায় ২.৫ একর জমিতে এআই ও ও এলওটি ভিত্তিক স্মার্ট লাইটিং এবং হোম অটোমেশন পণ্য উৎপাদনের জন্য উন্নত মানের কারখানা নির্মাণ করছে। প্রতিষ্ঠানটি স্মার্ট লাইট, স্মার্ট সুইচ, ড্রাইভার, কন্ট্রোল বোর্ড এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ডেভেলপমেন্টে দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে। আগামী এক বছরে তারা প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ এবং ৩০০-৪০০ জনের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছে। আগামী বছরের মার্চ মাস থেকে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
তৃতীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেবাংলা কারর্স, যা দেশের খ্যাতনামা হোসেন গ্রæপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তারা পার্কে নতুন কারখানা নির্মাণে হাত দিয়েছে, যেখানে সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ৫০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানানো হয়। কর্মকর্তারা বলেন, বাংলাদেশের অটোমোবাইল শিল্পে প্রথমবারের মতো এমন মাত্রার উৎপাদন উদ্যোগ দেশীয় বাজারে সাশ্রয়ী গাড়ির প্রাপ্যতা বৃদ্ধির পাশাপাশি, দীর্ঘমেয়াদে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, তিন প্রতিষ্ঠানের সম্মিলিত বিনিয়োগ ভবিষ্যতে দেশের প্রযুক্তি ইকোসিস্টেমে উৎপাদনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে শুধু কর্মসংস্থানই বাড়বে না, বরং প্রযুক্তি হস্তান্তর, দেশীয় ভ্যালু-চেইন উন্নয়ন, আমদানি ব্যয় হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে শিল্প-বান্ধব নীতি, বিনিয়োগ সহায়তা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদনকে উৎসাহিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।