
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে অভিনব কায়দায় পাচারকালে শনিবার গভীর রাতে দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে ৪১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৩০ হাজার টাকা। রোববার গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করলে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিায়ার দৌলতপুর থানার বাহেরমাদী এলাকার মৃত মজিবর সরদারের ছেলে সাহাবুদ্দিন সরদার (৬০) ও নীলফামারীর ডিমলা থানার বাবুরহাট কলেজপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে নাছির ইসলাম (২৬)। র্যাব-১ ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাজীপুরের স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প র্যাব-১ গোপনসূত্রের মাধ্যমে জানতে পারে কুষ্টিয়া থেকে গাজীপুরের দিকে মাদকের চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর চেকপোস্ট বসায় র্যাব-১। ওইদিন রাত আড়াইটার দিকে র্যাব-১ আরপি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১২-১৪৬৩) থামায়। এসময় মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন সরদার গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার দখলে থাকা বাসের লাগেজ বক্সের ভিতর অত্যান্ত সুূকৌশলে রশি দ্বারা বস্তার মুখ বাধা অবস্থায় সাদা প্লাস্টিকের বস্তায় ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব-১। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৮ হাজার) টাকা। এসময় ১টি মোবাইল ফোন ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়। একইদিন রাতে র্যাব-১ গোপনসূত্রের মাধ্যমে জানতে পারে লালমনিরহাট থেকে গাজীপুরের দিকে মাদকের চালান আসছে। পরে রাত প্রায় ৪টার দিকে র্যাব-১ ওই মহাসড়কের পাশের সূত্রাপুর এলাকায় নীল-হলুদ রংয়ের একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-১৮-৩৬৭৯) থামায়। এসময় ওই ট্রাকের চালক মাদক ব্যবসায়ী নাছির ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-১। তিনি ওই ট্রাকের চালক ছিলেন। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে ট্রাকের ডান পাশে থাকা টুলবক্সের ভিতরে কৌশলে রক্ষিত ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তার মুখ রশি দ্বারা বাধা অবস্থায় ২৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক, ট্রাকে থাকা ১টি চালান মোতাবেক ৪৩০টি সিএফটি পাথর, ২টি মোবাইল ফোন, এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এরপর রোববার সকালে গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করে র্যাব-১। তবে ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলেও জানিয়েছে র্যাব-১। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান স্বাক্ষরিত প্রেসব্রিফিং -এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, র্যাব-১ সকালে ওই গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করেন। পরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়। তারিখ- ১৩-১০-২৪ইং