
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা জাতীয় নাগরিক ঐক্য কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করেছেন । শুক্রবার সকাল দশটা থেকে কালিয়াকৈর বাজারে ঘোষণাপত্র সম্বলিত ও লিফলেট বিতরণ শুরু করেন।এ সময় জাতীয় নাগরিক ঐক্য কমিটি এর পক্ষ থেকে সুমন বাড়ই, সজিব হোসেন জিকো, মাসুদ রানা, এডভোকেট শরীফ, রাজিব হোসাইনসহ অন্যান্য সদস্যরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন । অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে মাহিন রহমান, রাতুল আহমেদ, রাকিব হোসেন, রাহাত হোসেন বিজয়, সায়িম হোসেন, ফাহাদ সরকার সহ অন্যান্য ছাত্র ছাত্রীরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরনে অংশ নেন।লিফলেট বিতরণের সময় বাজার এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন দোকান এবং পথচারীর কাছ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঘোষণাপত্রের বিষয়বস্তু আলোচনা করা হয় এবং তাদের মতামত নেয়া হয়।এসময় জনসাধারণের মতামতের বিষয়বস্তু ছিল, ফ্যাসিবাদী সরকার, অবশেষে পতন এমনসব নানা বিষয়ে নানা মতামত। তাদের ভাষ্যমতে নতুন করে আর কোন ফ্যাসিবাদি সরকার তারা চায় না। তারা বৈষম্যহীন একটা সরকার চায়। তাদের দাবি একটা সুশিক্ষিত ও বৈষম্যহীন সরকার দেশ পরিচালনা করুক এবং বয়সের বাড়ে নেতিয়ে পড়া ব্যক্তিরা রাজনীতি থেকে অবসরে যাক। জনসাধারণের সঙ্গে কথা বলে যে বিষয়টি উঠে এসেছে, তা হলো যদি বাংলাদেশে নতুন করে বৈষম্যহীন কোন রাজনৈতিক দল আসে তবে সাধারণ জনগণ ভোট দিয়ে সরকার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান বিভিন্ন ধরনের দোকান ব্যবসায়ীরা।