
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় আজ সকাল ১০ ঘটিকায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্তর রাউন্ড করে এসে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কালিয়াকৈর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মো: কামাল উদ্দিন সিককার, বিশেষ অতিথি ছিলেন- জনাব আলহাজ্ব মো: সেলিম আজাদ ভাইস চেয়ারম্যান, কালিয়াকৈর উপজেলা পরিষদ এবং উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান- অধ্যাপিকা জায়েদা নাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব কাউছার আহাম্মেদ উপজেলা নির্ব াহী অফিসার, কালিয়াকৈর, গাজীপুর। সভাপতির বক্তব্য উঠে আসে ১৯৬২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য দেন। এর স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন হয়ে আসছে। ১৯৮৫ সালে জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে বিস্তৃত করে অতিরিক্ত আরো আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, রোজার মাসে ভোক্তা সাধারণ যাতে কারো ব্যক্তিস্বার্থ বা লোভ-লালসার কারণে কষ্ট না পায় সেদিকে ব্যবসায়ী, জনগণ ও জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অনলাইন কেনাকাটা বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ হয়, এখানে যেন কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম না হয় এবং গ্রাহকরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সে বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তা প্রত্যেকেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।’
গাজীপুর জেলা প্রতিনিধি তারিখ : ১৫-০৩-২০২৪ইং মোবাইল : ০১৭২০৬২৭৪৮০