
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে আগষ্ট শনিবার ৪ ঘটিকায় উপজেলার বোয়ালী নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বোয়ালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় বোয়ালী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সমীর কুমার গুহ, আহবায়ক, বোয়ালী ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট রিপন আল হাসান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম সিকদার এ সময় প্রধান বক্তা আলহাজ¦ এম. আনোয়ার , সদস্য সচিব, কালিয়াকৈর উপজেলা বিএনপি তার বক্তব্যে বলেন আমি শ্রদ্ধা নিবেদন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের প্রতি সেই সাথে আমি শ্রদ্ধা জানায় শহিদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের সাথে যিনি এ দলকে প্রতিষ্ঠিত করেছেন সেই শ্রদ্ধাভাজন নেতা চৌধুরী তানভির আহম্মেদ সিদ্দিকীর প্রতি এবং আমার নেতা ড. ব্যারিষ্টার ইসরাক সিদ্দিকী যিনি ইতি মধ্যে মা, মাটি ও মানুষের নেতা। তার স্পষ্ট নির্দেশনা যে চাঁদাবাজি , দখল বাজি, সন্ত্রাস, জুলুমবাজ , দূনীতিবাজদের কমিটিতে না রেখে যারা শিক্ষিত, ত্যাগি দলের প্রতি ভালবাসা রয়েছে এবং যাজের কোন দূনীতি নেই সাদা মনের মানুষ নিয়ে দল করব । আগামীতে গাজীপুর -১ আসনের ধানের শীষ প্রতিক কে বিজয়ী করার জন্য সকলের নিকট দোয়া ও ভোট চান। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, মৌচাক ইউনিয়ন বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো.নজরুল ইসলাম , আহবায়ক সদস্য দেওয়ান মহিউদ্দিন , মোঃ আমজাদ হোসেন মেম্বার, রাশেদুল হাসান রাজু , ফাইজুল ইসলাম , নাসির আহম্মেদ , মোঃ আতিকুর রহমান, মোঃ রাশেদুল হাসান রাজু , মোঃ বাদল হোসেন , ও শাহ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত সভায় বোয়ালী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিচিতি সভার মধ্যমনি প্রধান অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে, বিএনপিকে আরও সুসংগঠিত করে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেওয়া হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান সংগ্রামে দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় আপোষহীনভাবে লড়াই চালিয়ে যেতে হবে এবং আগামীদিনে ড. ব্যারিষ্টার ইশরাক সিদ্দিকি কে বিজয়ী করার জন্য সকল কে একত্রে থেকে কাজ করার আহবান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্ত ঘোষনা করেন।