
স্টাফ রিপোর্টার মোঃ শাহিন আলম
গাজীপুরের কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া সাকিনস্থ এলাকার বোয়ালিয়া মোড়ের বিপরীত পাশে অবস্থিত ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামের দোকানে অজ্ঞাতনামা ডাকাতেরা গত ১৪/১০/২০২৬ইং তারিখ রাত অনমান ০৩.০০ ঘিটিকা হতে ০৫.০০ ঘটিকার মধ্যে কাটার দিয়ে দোকানের সাটারের তালা কেটে প্রবেশ করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মালামাল ট্রাকে ভরে নিয়ে যায়। এ ছাড়া দোকানে সংরক্ষিত নগদ অর্থও নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ(৩৬) এর তথ্যের ভিত্তিতে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে চুরি মামলার এজাহার দায়ের করলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানার মামলা নং-১২, তাং-১৪/১০/২০২৬ খ্রিঃ, ধারাঃ ৪৫৭/৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করেন। কিন্তু পরবর্তীতে তদন্তে উঠে আসে যে এটা দুর্ধর্ষ ডাকাতির ঘটনা এবং ডাকাতেরা ট্রাক ব্যাবহার করে ডাকাতি করে থাকে।
উক্ত ডাকাতির মালামাল উদ্ধার এবং অজ্ঞাতনামা ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কালীগঞ্জ থানার একটি চৌকস টিম ডিএমপি, ঢাকা বাড্ডা থানাধীন বড় বেড়াইদ এলাকা হতে ১। মোঃ মিলন মিয়া(৪৫), পিতা-মৃত মুনসুর আলী, মাতা-মোছাঃ হফেলা বেগম, গ্রাম-রামচন্দ্রপুর, থানা জেলা-ঝালোকাঠি এ/পি-মাদারটেক উত্তর পাড়া, থানা-সবুজবাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ রমজান(৪০), পিতা-মৃত আলতাব হোসেন, মাতা- মৃত রাশেদা বেগম, গ্রাম-বড় বেড়াইত হাড়াইল দিয়া, থানা-বাড্ডা, ডিএমপি, ঢাকাদের গ্রেফতার পূর্বক অত্র মামলায় ব্যবহৃত একটি জ্যাক পিকআপ ট্রাক এবং চোরাই মালামাল অন্যত্র বিক্রি ও পরিবনের কাজে ব্যবহৃত অপর ছোট একটি পিকআপ উদ্ধারপূর্বক জব্দ করেন।
ডাকাতির মালামালের মধ্যে উপরোক্ত ধৃত আসামিদের বসতবাড়ি এবং ভাড়াকৃত দোকান হতে নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করা হয়ঃ
১। ১.৫ সুপারস্টার ক্যাবল— লাল রঙের ৫ কয়েল, হলুদ রঙের ২ কয়েল ও কালো রঙের কয়েল।
২। ১.৩ সুপারস্টার ক্যাবল কালো রঙের ৩ কয়েল।
৩। ১.৩ আকিজ ক্যাবল— লাল রঙের ২ কয়েল।
৪। ১৪/৭৬ এসএম ক্যাবলস সাদা রঙের ৬ কয়েল।
৫। ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক।
৬। লুন্ঠিত মালামাল বিক্রয় ও পরিবহন এর কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ।