
সরকার মাজহারুল ইসলাম,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর সফিপুর সামসুদ্দিন মসজিদের পাশে রাতের আধারে দশ দোকান নির্মান করে সরকারী জমি দখলের অভিযোগ উঠেছে ওই এলাকার কাশেম নামের এক ড্রাইভারের বিরুদ্ধে। রবিবার সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখাযায় ঢাকা-টাঙ্গাইল মহা সড়কের দক্ষিন পাশে সড়ক সংগøন সরকারী জমি দখল করে রাতের আধারে নতুন টিন দিয়ে ১০টি দোকান নির্মান করে জমি দখলে নিয়েছে। এসময় ওই ড্রাইভার দোকান নির্মান করে ওই দোকানের ভিতরে ফ্লোর পাকাকরনসহ ঢালাইয়ের কাজ করছে। এসময় সাংবাদিকদের দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে জমি জবর দখলকারী কাশেমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ওই জমি আমাদের । আমরা আমাদের জমিতে দোকান তোলেছি অন্যের জমি দখল করে দোকান নির্মান করি নাই। জমির কাগজপত্র দেখাতে বললে তিনি জানান এই মুহুর্তে কোন কাগজ আমার কাছে নেই। কাগজপত্র যোগার করে আপনাদের দেখাবো। তবে নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান জমি দখলের নেপথ্যে রয়েছে বিএনপি দলীয় লোকজন।
এঘটনায় আনসার একাডেমির প্রফেসর আসাদুজ্জামান জানান ওই খতিয়ানে মোট ১.৫৫ একর জমি রয়েছে ওই জমি সামসুদ্দিন মিলস্ কর্তৃপক্ষ ১একর ১৫ অবমুক্তি করে নিয়েছে এবং বাকী জমি খাস খতিয়ানে রয়েছে । ওই দশমিক ৪০ একর ভুমি থেকে দশমিক ১২একর আমার নামে ও জান্নাতুল ফেরদাউস এর নামে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে হালসন পর্যন্ত ভুমি উন্নয়ন কর পরিশোধ কওে ভোগ দখলে রয়েছি। শনিবার বিকেলেও আমার জমি খালি ছিল। বর্তমানে নির্বাচনের পর শনিবার দিবাগত রাতে সফিপুর এলাকার কাশেম ড্রাইভার তার লোকজন নিয়ে রাতের আধারে আমার জমিসহ সরকারী জমি দখল করে টিন দিয়ে দোকান তোলে দখল করে নিয়েছে। তবে বিষয়টি এসিল্যন্ড স্যারকে জানানো হয়েছে। তিনি ওই জমি থেকে নির্মিত টিনসেড দোকান গুলি দিনের মধ্যেই সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেছে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) ফাহিম শাহরিয়ার জানান বিষয়টি জেনেছি ঘটনাস্থলে গিয়ে সরকারী জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কোন ভাবেই সরকারী জমি কাউকে দখল করতে দেওয়া হবেনা।