
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কু্ষ্টিয়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কুমারখালী সরকারি কলেজর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কলেজের হল রুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোল্লা মহম্মদ রুহুল আমিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৪২৫ শিক্ষাবর্ষের সমন্বয়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস , বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোশারফ হোসেন চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শবনম মুস্তারী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মশিউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তুখলিমা খাতুন সহ আরো উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এনামুল হক ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন শিক্ষার কোন বয়স নেই।প্রাতিষ্ঠানিক বা অপ্রতিষ্ঠানিক মিলে মানুষ কোন না কোন ভাবেই সারা জীবনই মানুষ কোন না কোন ভাবে শিক্ষা অর্জন করে। শিক্ষা নীতি-নৈতিকতা সামাজিক মূল্যবোধের মতো বিষয় কে অনুসমর্থন করে যা সমাজের জন্য চির কল্যাণকর।