
খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসেন মধু
১৪ই নভেম্বর “২৩’ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ক) সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে – ৩ জনকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আসামী কুমারখালী শেরকান্দির মোঃ বিল্লাল হোসেনের ছেলে
রাজু আহমেদ (২৬) কে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন,
একই এলাকার মৃত আজমত আলীর ছেলে মোঃ হাসান (৪০)কে সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন,
কুমারখালী, তেবাড়িয়া, গ্রামের মোঃ আজিম খানের ছেলে মোহাম্মদ টুকু খান (২৭) কে একই ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আমিরুল আরাফাত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
” আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি “।