
কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অস্থায়ী কার্যালয় পরিমল টাওয়ার এর ৭ তম তলায় । প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু মহোদয় । সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক পারভেজ মাজমাদার । সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস কে রুহুল আমিন সুমন । সার্বিক কার্যক্রমে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আসলাম
মধু । সহ-সভাপতি সাংবাদিক মহিউদ্দিন বিশ্বাস । তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ রিপন খন্দকার । দপ্তর সম্পাদক সাংবাদিক মনজুরুল আলম ।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন , ফরিদ উদ্দিন, জাকির হোসেন ,
পিকলু মাজমাদার সহ জেলার সাংবাদিক বৃন্দ ।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু প্রধান অতিথির বক্তব্যে বলেন , দেশব্যাপী সাংবাদিক দের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন । জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে সকল সমস্যার সমাধান করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে ।
আপনারা সাংবাদিক বৃন্দ বষ্টনিষ্ট সংবাদ প্রকাশ করবেন ।
পরিশেষে জাতীয় সাংবাদিক সংস্থার সকল সাংবাদিক দের সুস্থ সবল কামনা করে আলোচনা শেষ করেন ।