
মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
১৯ শে নভেম্বর ‘২৩’ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের বেগম পাড়ার বাসীন্দা সামাদ মোল্লার ছেলে মোঃ ফজলু মোল্লা (৪৫) এর গোয়ালঘরে আনুমানিক রাত ৮. ০০ ঘটিকায় আগুন লেগে পুড়ে ভস্ম হয়েছে গবাদিপশু। এই সময় ঐ ঘরে রশি দিয়ে বাঁধা ছিলো অবলা প্রাণী ৪টি গরু ও ২টি ছাগল। ভেড়ামারা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩টি গরু যাহার মূল্য প্রায় ২ লক্ষ টাকা ও ২ টি ছাগল যাহার মূল্য প্রায় ২৫,০০০টাকা। তবে অনেক চেষ্টা করে ১টি গরু বাঁচানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে আর মাথায় হাত ফজলু মোল্লার।
“আসুন অগ্নিকান্ড রোধে জনসচেতনতা সৃষ্টি করে “।