
খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক কুষ্টিয়া- ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি কুষ্টিয়া -১ সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে কে নাশকতার মামলায় আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) পুলিশ,র্যাব এবং বিজিবি যৌথ বাহিনী আজ সকালে কুষ্টিয়া শহরের থানাপাড়া থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে, কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর বাসা থেকে সোহরাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে । তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও নাশকতা মামলার আসামি পিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে ।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন , পূর্বের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার বেলা ১১টার সময় তারাগুনিয়ার বাসভবন থেকে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে ।