
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালীতে সিকদার নামের এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সোমবার (২৮ অক্টোবর) বাদ যুহর উপজেলার রেলওয়ে জামে মসজিদে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ এর কাছে কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ।
এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে নিজের ফেসবুক আইডিতে ৩৮ সেকেন্ড’র একটি ভিডিও আপলোড করেছেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।
ভিডিও’র ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আজ বাদ যোহর এক হিন্দু ভাই ইসলাম গ্রহণ করেছেন।