
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়া মিরপুর উপজেলায় সোমবার (২৯ এপ্রিল ) ভোর ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে
মিরপুর পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক কৃতি ফুটবলার হীরক জোয়ার্দ্দার মৃত্যুবরণ করেছেন।
জানা যায় নিজ বাসভবনে ভোর ৪ টার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তার স্বজনেরা তাড়াহুড়া করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হীরক জোয়ার্দ্দার মিরপুর পৌরসভার ০১নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার মৃত আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে, ও মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দারে ছোট ভাই।
নিহত হীরক জোয়ার্দ্দারের অকাল মৃত্যুতে কুষ্টিয়া ০২ আসনের (মিরপুর, ভেড়ামারা) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরিফিন
গভীর শোক প্রকাশ করেন ।
এছাড়াও মিরপুর প্রেসক্লাব এমপিসির পক্ষ থেকেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও আস্থা (০৭) আরিশা (০৫) নামে দুটি কন্যা সন্তান রেখে গেছেন ।