
সরকার মাজহারুল ইসলাম
(গাজীপুর জেলা) প্রতিনিধি
উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বন বিভাগের বেহাত হওয়া জমির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কালিয়াকৈরের চন্দ্রা বিটের সিনাবহ এলাকায় সম্প্রতি ব্যাপক হারে বনের জমি দখল হয়। জানা যায়, স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তি রাতারাতি এসব জায়গা দখল করে নেয় এবং কতিপয় স্থাপনা ও বাসাবাড়ি নির্মাণ করে। গত মংগলবার স্থানীয় সিনাবহ স্কুল মাঠে স্থানীয় এলাকাবাসীর সাথে উপজেলা নির্বাহী অফিসার ও রেঞ্জ কর্মকর্তা মতবিনিময় করেন এবং সকলের সহযোগিতায় দখল বনভূমি উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়রা এ উদ্ধার কার্যক্রমকে সাধুবাদ জানায় এবং যারা এসব স্থাপনা তৈরি করেছে তারা নিজেরাই এসব ঘর বা স্থপনা সরিয়ে নেওয়া শুরু করেন। আগামী বৃহস্পতিবার এর মধ্যে সকল ঘর বা স্থাপনা সরিয়ে ফেলার কার্যক্রম সম্পন্ন করা হবে। রেঞ্জ কর্মকর্তা বলেন, সরকারি বিধিবিধান অনুযায়ী এসব সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।