
সরকার মাজহারুল ইসলাম ( গাজীপুর) প্রতিনিধি।
আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পুরনোকে বিদায়, নতুনকে বরণ, বাঙালির চিরচেনা ঐতিহ্যের সেই আবেগ আর উৎসবের রঙে রাঙা এক আয়োজনের নামই যেন বর্ষবিদায়। ঠিক তেমনই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা বাগান গ্রামে তুরাগ নদীর উত্তর তীরে অতি মনোরম পরিবেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের আনন্দঘন উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বর্ষবিদায় অনুষ্ঠান ১৪৩২—যেখানে গান, নৃত্য আর সংস্কৃতির মেলবন্ধনে বিদায় জানানো হলো পুরনো বছরকে, আর আহ্বান জানানো হলো নতুনকে।
বর্ণিল এই আয়োজনে ছিল উৎসবের আমেজ। ছোট ছোট শিশুশিল্পীদের প্রাণচাঞ্চল্যে ভরপুর নৃত্য পরিবেশনা, দেশের খ্যাতিমান সংস্কৃতিক প্রেমীদের সংগীত আর নানা সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করেছে উপস্থিত দর্শনার্থীদের। গাছপালার ছায়ায় ঘেরা মেলা চত্বর যেন রঙে রঙে সেজে উঠেছিলো, যেখানে পরিবার-পরিজন নিয়ে আসা মানুষের ভিড়ে তৈরি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান । তিনি আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে সাথে ছিলেন আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা বিভাগ উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির খান, সহস্রম্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মুহাম্মদ হেলাল উদ্দিন,সাবেক সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি, পারভেজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি,এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মো: আলী আজম খান, মোঃ আতাউর রহমান সরকার, মোঃ সুরুজ মিয়া,জাফর ইকবাল জনি, মো: রায়হান মুক্তার , কাজী খাইরুল আলম আবুল, মাহবুব আলম খান, সোহরাব রহমান,এম আফজাল কবির কাজল, সাহাবুল আলম সাগর,সাংস্কৃতিক মনের মানুষ মো: সাইফুল ইসলাম রাজীব, মো:ফারুক হোসেন, কাজী আবেদ হাসান জনী,সভাপতি চাবাগান জিয়া স্মৃতি সংসদ , মো: জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক, চা বাগান জিয়া স্মৃতি সংসদ, আরিফ সিদ্দিকী, মোখলেসুর রহমান ও চা বাগান জিয়া স্মৃতি সংসদের সকল সদস্য বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এদিকে, নতুন বাংলা বছর ১৪৩৩-এর আগমনী আয়োজন ঘিরে মনমুগ্ধকর সংস্কৃতির আয়োজনে মেলা ভাঙ্গনকে ইতিহাস ঐতিহ্যের সকল দিক তুলে ধরা হয়েছে।মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহিতকরণ ও মেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে কর্মীবান্ধব নিরাপত্তার ব্যবস্থা।
সর্বোপরি বর্ষবিদায় অনুষ্ঠান ১৪৩২ এবং নতুন বছরের আগমনী প্রস্তুতির মধ্য দিয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠেছে কালিয়াকৈরের ঐতিহাসিক মেলা ভাঙ্গন চা বাগান।