
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার রাওথা গ্রামে অভিযান চালিয়ে মিন্টু বাশার নামের ওই মাদককারবারিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। সে ওই উপজেলার রাওথা গ্রামের আমজাদ হোসনের ছেলে।
দুপুরে চারঘাট মডেল থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি দল চারঘাট থানাধীন রাওথা গ্রামে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদককারবারি মিন্টুর হাতে থাকা কালো কাপড়ের ব্যাগের ভেতর থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।