
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখণ্ডী এলাকায় অভিযান চালিয়ে স্বপন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। এসময় ৩২৬ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করে র্যাব-৫।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত স্বপন রাজশাহীর মোহনপুর উপজেলার পেয়ারপুর(ধুরইল) এলাকার মংলা মন্ডলের ছেলে। তবে তার বর্তমান বসবাস রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল (মঠপুকুর) এলাকায়।
ঘটনার বিবরণে র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকা হতে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে যাত্রীবেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে বানেশ্বর বাজার এলাকার দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডী গ্রামস্থ জনৈক সাদ্দাক আলী(৬০), পিতা-মৃত মহসিন আলী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছে র্যাবের টিম ওঁৎ পেতে অবস্থান করে।
এ সময় গোপনে অবস্থানকালে ঘটনাস্থলে ১টি ব্যাটারী চালিত অটোরিক্সা সিগন্যাল দিয়ে থামানো মাত্রই উক্ত অটোরিক্সাতে যাত্রীবেশে থাকা একজন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে।
আটককৃত ব্যক্তি স্বপনকে র্যাবের জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত অটোরিক্সাতে তার হেফাজতে থাকা ব্যাগ ও বড় প্লাস্টিকের ড্রামে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আছে। পরবর্তীতে উক্ত ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল উদ্ধার করে র্যাব-৫।
র্যাব-৫ আরোও জানায় যে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন কৌঁশলে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।