
মো: জনি হাসান, গাজীপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৩ আসন চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
মঙ্গলবার(২৬ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকা উপজেলার বরমী ইউনিয়নের নির্বাচনী প্রচারণার সময় এইসব প্রতিশ্রুতি দেন । তিনি বলেন, শান্তি ও উন্নয়নের প্রতীক হচ্ছে ট্রাক।এ মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনাদের ভোট রক্ষা করার দায়িত্ব আমার ইকবাল হোসেন সবুজ আরো বলেন আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।
বিগত ৫ বছরের কিছু অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সমাপ্ত করার লক্ষ্যে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারের নির্বাচনে ট্রাক মার্কায় ভোট চান এলাকাবাসীর কাছে।