
ইমাম হাসান সোহান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগার, টাঙ্গাইলের আয়োজনে ‘ভাষা আন্দোলন ও জুলাই বিপ্লব-২০২৪ তারুণ্যের বিজয় গাঁথা’ শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারি২০২৫), জেলা সরকারি গণগ্রন্থাগার-এর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. সাজ্জাদুল করিমের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সময়ের সাহিত্যকণ্ঠের সম্পাদক কবি আযাদ কামাল। এছাড়াও বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের ছাত্র আব্দুল মতিন ও সরকারি এমএম আলী কলেজের ছাত্র মাকসুদ আল নাজির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. গোলাম আম্বিয়া। পরিমল চন্দ্র রায়ের সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াকিফুল ইসলাম।