
রহিদুল ইসলাম, রাজশাহীঃ ঢাকা এভারকেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিননাতুন নেসা তালুকদারকে দেখতে গিয়ছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা। বৃহস্প্রতিবার পৃথক পৃথক ভাবে সাবেক ও বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা তাকে দেখতে যান। এসময় তার সার্বিক চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনাসহ দোয়া করেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদারের নিমুনিয়া ও ভাল্ব রিপ্লেসমেন্ট করতে হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষে অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যেনো তিনি
তাড়াতাড়ি সুস্থ হয়ে পরিবার ও কর্মীদের মাঝে ফিরে আসেন ।