
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আমানউল্লাহ আমান, এমপি।
বৈঠকের শুরুতে নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা বিগত ১৭ বছরের বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের অধিকার রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অতীত ভূমিকার কথা সশ্রদ্ধভাবে স্মরণ করা হয়।
রাজনীতির সাম্প্রতিক সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৈঠকে বলা হয়, গত দুই বছরে রাজনীতিতে এক ধরণের গালিগালাজের সংস্কৃতি তৈরি হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরণের অপসংস্কৃতি থেকে সুরক্ষা দিতে এবং সাইবার স্পেসে সুস্থ পরিবেশ বজায় রাখতে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’ কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সর্বস্তরের মানুষকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান কমিটি সদস্যরা।
জাতীয় প্রেস ক্লাবকে সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উল্লেখ করে বৈঠক থেকে এর প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে প্রেস ক্লাবের অডিট