
খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গত ১৭ অক্টোবর ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন তেবাড়ীয়া গ্রামে মোঃ আসাদুল ইসলাম (৩৬), পিতা-মৃত মজিবর রহমান @ চয়েন এর স্ত্রীর সাথে ভিকটিম স্বপন বিশ্বাস (২৬) এর সাথে প্রেমের সম্পর্ক থাকায় তাকে বাড়িতে ডেকে নিয়ে এবং পারিবারিক পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় ০৫ জনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা কান্ডের পর হতে পলাতক হত্যাকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে সিপিসি-১, কুষ্টিয়া, র্যাব-১২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২০ অক্টোবর ২০২৩ খ্রিঃ রাত ০৮.৩০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-১, সিপিসি-১ উত্তরা ক্যাম্পের যৌথ একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘ডিএমপি ঢাকার ভাটারা থানা এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে ৭২ ঘন্টার মধ্যে এজাহার নামীয় প্রধান আসামী মোঃ আসাদুল ইসলাম @ আসাদ (৩৬), পিতা-মৃত মজিবর রহমান @ চয়েন, সাং-তেবাড়ীয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।