
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
দূর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত দূর্নীতি মামলায় যশোর আদালতে ৪ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়েছেন, যশোরে বহুল আলোচিত রাজনীতিবিদ,যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার।
বুধবার (২২ জানুয়ারি)যশোর স্পেশাল জজ আদালতে বিচারক এস.এম নুরুল ইসলাম এই রায় দেন।
রায়ে আসামী শাহীন চাকলাদারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদন্ড এবং তার জ্ঞাত আয় বহির্ভূত ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্টের অনূকুলে বাজেয়াপ্ত নির্দেশ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়,কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে দুদক যশোর অফিস ২০০৭ সালে ২৭ জুন শাহীন চাকলাদারকে তার সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেন।শাহীন চাকলাদার তার ভাই আব্দুস সাত্তার চাকলাদারের মাধ্যমে নোটিশ প্রাপ্ত হন।এরপর তিনি ওই বছর তার উকিলের মাধ্যমে ১১ জুলাই তার সম্পাদের বিবরণী দাখিল করেন।তবে দুদক তাদের অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি খুঁজে পায়।এই ঘটনায় ২০০৮ সালে ৩ মার্চ তার বিরুদ্ধে দূর্নীতি দমন আইনে মামলা করে দুদক।দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে অভিযোগ প্রমাণিত হয়।
এরপর আজ বিচারক রায় ঘোষাণার দিনে শাহীন চাকলারকে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অনাদায়ে আরও ৪ মাসের কারাদন্ড দেন।সেই সঙ্গে তার জ্ঞাত আয় বর্হিভুর্ত ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্টের অনূকুলে বাজেয়াপ্ত নির্দেশ দেন।এবং শাহীন চাকলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত,শাহীন চাকলাদার একাদশ জাতীয় সংসদ উপনির্বাচনে যশোর-৬ নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।