
মোতাহার হোসেন শেরপুুরস্টাফ রিপোর্টার
শেরপুর-২ (নালিতাবাড়ি-নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা আজ মঙ্গলবার সকালে নালিতাবাড়ি উপজেলার কেন্দুয়া পাড়া ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে তিনি কেন্দুয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এবি পার্টির লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে জনাব বাদশার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ, যারা প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা আগ্রহভরে প্রার্থীর বক্তব্য শোনেন এবং নানা সমস্যার কথা তুলে ধরেন। জনাব বাদশা এলাকাবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
২১/১০/২০২৫ ইং,