
মোঃ ইমরান ইসলাম, রংপুর ব্যুরো প্রধানঃ
ডিমলা উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতির উদ্যোগে, অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে ২৩ মার্চ (সোমবার) সন্ধ্যায় নাউতারা আবিউন্নেছা হাই স্কুল মাঠে নীলফামারী জেলার চারজন নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, এমপি (নীলফামারী-১) ও জেলা আমির, নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ, এমপি (নীলফামারী-২, নীলফামারী সদর), মাওলানা ওবাইদুল্লাহ সালাফী, এমপি (নীলফামারী-৩, জলঢাকা), এবং হাফেজ আব্দুল মুন্তাকিম, এমপি (নীলফামারী-৪, সৈয়দপুর-কিশোরগঞ্জ)।
উদ্বোধক ছিলেন ড. খায়রুল আনাম, বিশিষ্ট শিক্ষাবিদ, নীলফামারী। স্বাগত বক্তব্য দেন মো. রেজাউল করিম এবং শুভেচ্ছা বক্তব্য দেন মো. মোজাম্মেল হক।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান (উপজেলা আমির), অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান (উপজেলা নায়েবে আমির), কাজী রোকনুজ্জামান বকুল (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা), আল হাসান, গোলাম রাব্বানী, সাজেদুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন দেশের খ্যাতনামা ইসলামিক সংগীতশিল্পী গাজী আনাস রওশন ও তাঁর দল। এছাড়া পরিবেশনায় অংশ নেন অ্যাডভোকেট রোকনুজ্জামান ও তাঁর দল, ভয়েস কালচারাল সেন্টার দিনাজপুরের রেজওয়ানুল হক লেলিন ও তাঁর দল, এবং নীলফামারীর নীলাঞ্চল শিল্প গোষ্ঠী।
সংবর্ধনা শেষে এমপিগণ তাঁদের বক্তব্যে বলেন, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চান। জনগণ তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা সঠিকভাবে পালন করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।