
সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা
নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশের সঞ্চালনায় গতকাল রাতে বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠে এই জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়।
আয়োজন কমিটি প্রধান আলমগীর হোসেন আলো সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন।
অনুষ্ঠানে উদ্বোধক ও পৃষ্ঠপোষকতায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কনসার্টে শিল্পী হিসেবে মাতিয়েছেন বাংলাদেশের বিখ্যাত ও তরুন কণ্ঠশিল্পী ইমরান খান, লায়লা ও জনপ্রিয় ব্র্যান্ড শিরোনামহীন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ৭৫ বছরের দীর্ঘ পথচলার পরও আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তিতে এখনো বলীয়ান। আওয়ামী লীগ চির তারুণ্যদীপ্ত সংগঠন। নেতাকর্মীদের চরম ত্যাগ-তিতিক্ষা ও বিরামহীন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতির ময়দানে আ